October 9, 2026, 4:25 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর

সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি
Oplus_131072

ঝালকাঠির রাজাপুর উপজেলার গ্রামীণ সড়কের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু। শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে তিনি বলেন, তাঁর দেখা অনুযায়ী, দেশের অন্য কোনো উপজেলায় এতটা খারাপ সড়ক পরিস্থিতি চোখে পড়েনি। এ সময় তিনি মঠবাড়ী ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন বাদুরতলা গ্রামের ভেঙে যাওয়া বেড়িবাঁধও পরিদর্শন করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামীণ সড়কের অবস্থা ঘুরে দেখে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কগুলোর বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে, বিষখালী নদীর ভাঙনে বাদুরতলা এলাকার বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। তাঁরা দ্রুত সড়ক সংস্কার এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। ডা. মাহমুদা আলম মিতু বলেন, ইনসাফের রাজনীতির নীতি অনুযায়ী যেসব এলাকার মানুষ বেশি সমস্যায় রয়েছেন, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে তিনি সরেজমিনে পরিদর্শন করছেন।
তিনি আরও বলেন, ঝালকাঠি জেলায় চারজন সংসদ সদস্য রয়েছেন। জেলার মানুষের সমস্যা সমাধানে কাজ করার সুযোগ রয়েছে। সড়কের দুরবস্থা ও নদীভাঙনের বিষয়গুলো সরেজমিনে দেখেছেন এবং পরবর্তী সময়ে এসব সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা করবেন। মানুষের চাওয়া-পাওয়া পূরণে কাজ করার নিয়ত রয়েছে উল্লেখ করে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করেন। পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখার আমির মাওলানা কবির হোসেন, উপজেলা এনসিপির আহ্বায়ক শাহরিয়ার শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার