October 9, 2026, 7:56 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের

অভয়নগর প্রতিবেদক

ইয়েমেনে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর চূড়ান্ত পতন ঘটিয়ে পুরো দেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জৌবা সম্প্রতি লন্ডনভিত্তিক আরবি দৈনিক আশরাক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, শান্তির পথ পরিত্যাগ করেনি সরকার; তবে রাষ্ট্রবিরোধী সশস্ত্র গোষ্ঠীর হাতে অস্ত্র রেখে শান্তি প্রতিষ্ঠার ধারণা থেকে সরে এসেছে। তাঁর মতে, রাষ্ট্রের ওপর ইয়েমেনের জনগণের অধিকার কোনো সশস্ত্র গোষ্ঠীর ইচ্ছায় আটকে থাকতে পারে না।



ফেসবুক কর্নার