October 8, 2026, 4:26 pm

বাংলাদেশে স্টারলিংক ফোন চালুতে উচ্ছ্বসিত মাস্ক, ক্ষোভ ভারতে

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। একই সঙ্গে ভারতে স্টারলিংকের কার্যক্রমের লাইসেন্স না পাওয়ায় দেশটির সরকারের সমালোচনা করেছেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক প্রশ্ন তোলেন, ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি দেশটির ‘আসল বস’ কি না।
মাস্ক লিখেছেন, বিশ্বের ১৬৫টি দেশে স্টারলিংকের লাইসেন্স রয়েছে। ভারতের সরকারের প্রতিটি আইন মেনে চলার পাঁচ বছর পূর্ণ হওয়ার পরও কেন দেশটিতে স্টারলিংকের লাইসেন্স নেই—এমন প্রশ্নও তোলেন তিনি। অন্যদিকে বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালুর বিষয়ে একটি পোস্ট শেয়ার করে মাস্ক লেখেন, ‘বাংলাদেশে এখন স্টারলিংক মোবাইল অ্যাভেইলেবল!’
স্টারলিংকের পোস্টে বলা হয়েছে, বাংলালিংক মেলার মাধ্যমে বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে নেটওয়ার্কবিহীন অঞ্চলের লাখ লাখ মানুষ অ্যাপ ব্যবহার করে মেসেজ, লোকেশন শেয়ারসহ যোগাযোগ রাখতে পারবেন। স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্টাফানি বেডনারেক বলেন, এ প্রযুক্তি উপকূলীয় জনবসতি, দুর্গম এলাকার ব্যবসা, পরিবার ও পর্যটকদের বাড়তি কানেক্টিভিটি দেবে।



ফেসবুক কর্নার