October 8, 2026, 3:46 pm
শিরোনাম :
বাংলাদেশে স্টারলিংক ফোন চালুতে উচ্ছ্বসিত মাস্ক, ক্ষোভ ভারতে তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় তীরে ফিরছেন জেলেরা আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য

গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশে এসে গুপ্তচরবৃত্তি ও বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে করা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় ভারতীয় নাগরিক রবিউল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলেও আদালত তিন দিন মঞ্জুর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে এবং আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। গত ১ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন ডিবির রমনা বিভাগের পরিদর্শক মেজবাহ উদ্দিন। পুলিশ জানায়, ৫৪ ধারায় গ্রেপ্তারের পর দুই দফা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রবিউলের উদ্ধার হওয়া পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সে জন্মতারিখে অমিল রয়েছে এবং পাসপোর্টে জন্মস্থান ভারতের পরিবর্তে সৌদি আরবের রিয়াদ উল্লেখ রয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, রবিউল প্রায় ১০–১২ বছর ধরে ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় একাধিকবার বাংলাদেশে আসা-যাওয়া করেছেন। গত ১৪ সেপ্টেম্বর ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে ১৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করেন। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিষিদ্ধ এলাকার ছবি তোলা এবং স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৩ সেপ্টেম্বর চার দিন ও ২৭ সেপ্টেম্বর ফের রিমান্ডে পাঠানো হয়েছিল।



ফেসবুক কর্নার