October 8, 2026, 3:46 pm
শিরোনাম :
বাংলাদেশে স্টারলিংক ফোন চালুতে উচ্ছ্বসিত মাস্ক, ক্ষোভ ভারতে তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় তীরে ফিরছেন জেলেরা আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য

প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র

অভয়নগর প্রতিবেদক

‘এটা আমাদেরই গল্প’–এর সাফল্যের পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ শুরুতেই দর্শকদের সাড়া পেয়েছে। পারিবারিক ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিকটির প্রথম পর্ব গত বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় মুক্তি পায়। প্রকাশের পর থেকে এর ভিউ ৫৪ লাখ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে প্রকাশ করা হয়েছে দ্বিতীয় পর্ব। মুক্তির মাত্র তিন ঘণ্টার মধ্যেই পর্বটির ভিউ প্রায় ১০ লাখে পৌঁছেছে। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, ফায়জুল ইয়ামিন, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ড. এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ অনেকে।
প্রথম দুই পর্ব প্রকাশের পর দর্শকদের মধ্যে ধারাবাহিকটি নিয়ে আগ্রহ দেখা গেছে। মন্তব্যের ঘরে গল্প ও অভিনয়ের প্রশংসা করছেন অনেকে। শুরুতেই দর্শকদের এমন সাড়া ‘ফিরে আসার গল্প’কে আলোচনায় এনেছে। নাটকটি ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে।



ফেসবুক কর্নার