October 8, 2026, 11:26 am

মেহজাবীনের বিয়ের সাজে মুগ্ধ ভক্তরা, চলছে প্রশংসা

অভয়নগর প্রতিবেদক

গত বছরের ভালোবাসা দিবসে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের দেড় বছর পর আবারও বিয়ের সাজে দেখা গেল তাকে। তবে এবার বাস্তব জীবনে নয়, কাজের প্রয়োজনে এমন সাজে ধরা দিয়েছেন ‘সাবা’ অভিনেত্রী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি।
ছবিতে সাদা শাড়িতে স্নিগ্ধ সাজে দেখা যায় মেহজাবীনকে। শাড়িতে সূক্ষ্ম নকশা ও কারুকাজ, মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি এবং কানে ঝোলানো দুল তার সাজে ঐতিহ্যের ছোঁয়া এনেছে। গলায় একাধিক স্তরের সোনালি ও পান্না রঙের পাথর বসানো নেকলেস, হাতে চুড়ি ও আংটি ছিল। সাদা ও পান্না সবুজের মেলবন্ধনে সাজটি পেয়েছে আভিজাত্যের ছোঁয়া। ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, বিশেষ মুহূর্তে আকর্ষণীয় রূপে সাজতে।
এই সাজে মেহজাবীনকে দেখে মুগ্ধ হয়েছেন তার অনুসারীরা। অনেকেই মন্তব্য করেছেন, বিয়ের দিনের সাজের চেয়েও এবার তাকে বেশি সুন্দর লাগছে। অভিনয়ে সাম্প্রতিক সময়ে কম দেখা গেলেও হাতে রয়েছে সিনেমা। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করবেন তিনি। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার