October 8, 2026, 9:09 am

শাহরুখের সেই পরামর্শ আজও মেনে চলেন অভিষেক

অভয়নগর প্রতিবেদক

বলিউড তারকা শাহরুখ খানের কাছ থেকে ক্যারিয়ারের শুরুতেই পাওয়া বিশেষ একটি পরামর্শ আজও মেনে চলেন অভিষেক বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের স্মৃতি তুলে ধরে অভিষেক জানান, অভিনয়ে আসার আগে প্রতি রবিবার যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট খেলতেন তারা। সেখানে উদয় চোপড়া, হৃতিক রোশন ও সিকান্দার খেরের পাশাপাশি নিয়মিত থাকতেন শাহরুখ খান।
অভিষেক জানান, তরুণদের ওই আড্ডায় শাহরুখ বড় ভাইয়ের মতো ছিলেন। অভিনয়ে আসার আগে একদিন নিজের অভিনীত প্রিয় সিনেমা কোনটি জানতে শাহরুখকে প্রশ্ন করেছিলেন তিনি। উত্তরে শাহরুখ তাকে বোঝান, একজন অভিনয়শিল্পীর কাছে সে মুহূর্তে যে কাজটি করছেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রিয় হওয়া উচিত। অতীতের কাজ নিয়ে পড়ে না থেকে বর্তমান কাজকে সেরাভাবে করার পরামর্শ দিয়েছিলেন তিনি।
অভিষেকের ভাষ্য অনুযায়ী, শাহরুখের সেই কথাই দীর্ঘ অভিনয়জীবনে তার কাজের অন্যতম প্রেরণা হয়ে আছে। দীর্ঘ সময় পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ ও অভিষেককে। সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। বিশেষ একটি নাচের দৃশ্যে কারিনা কাপুর খানকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।



ফেসবুক কর্নার