October 8, 2026, 9:04 am

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে দেওয়া তার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হলের একটি কক্ষে ডেকে নেন।
পরিবার ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই রাতে আবরার ফাহাদ নির্যাতনের শিকার হন এবং পরে হলের ওই কক্ষেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের সাক্ষাতের বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে।



ফেসবুক কর্নার