October 8, 2026, 4:22 pm

হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল

অভয়নগর প্রতিবেদক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট বাতিল করেছে ভারতের এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুই বিমান সংস্থা জানায়, গতকাল ও আজ তাদের বিমান হামলার ঝুঁকিতে পড়েছিল। এ পরিস্থিতিতে আগামী ১০ অক্টোবর পর্যন্ত রিয়াদ থেকে তাদের কোনো ফ্লাইট চলাচল করবে না।
হুথিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরে তিন বিদেশি নিহত ও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। হুথিরা রিয়াদ ও আভা বিমানবন্দরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা সৌদি আকাশসীমায় চলাচলকারী বিমান সংস্থাগুলোকে সতর্ক করে জানায়, সৌদি আকাশসীমাকে তারা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় ১০ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিনা খরচে ফ্লাইটের সময় পরিবর্তন অথবা টিকিটের পুরো অর্থ ফেরতের সুবিধা দেওয়া হচ্ছে। এদিকে রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে যাত্রীদের বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছে।



ফেসবুক কর্নার