October 8, 2026, 6:09 am
শিরোনাম :
সড়ক চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কাজে লাগানোর আশা রিজভীর আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আবেদন ইউজিসিতে সাতকানিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩ আহত ৩৬ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের খোয়া, এলজিইডির নির্দেশ উপেক্ষার অভিযোগ ভালুকায় নারী শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দুই লাখ টাকা জরিমানা  শাইনপুকুর সিরামিকে বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ  পূর্ণমন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী খেলতে গিয়ে ঘোরাঘুরি নয়, দায়িত্বশীল হতে হবে খেলোয়াড়দের

সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩ আহত ৩৬

অভয়নগর প্রতিবেদক

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের (জিএসিএ) বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথকভাবে হামলা দুটি চালানো হয় বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। এ ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলায় সুদানের এক নাগরিক নিহত এবং আরও আটজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে হামলা দুটি ঠিক কখন এবং কীভাবে বিমানবন্দর দুটিতে আঘাত হেনেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
হামলার পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পাল্টা অভিযান চালিয়েছে বলে জানিয়েছে। জোটের দাবি, রিয়াদে হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ প্ল্যাটফর্মটি ধ্বংস করা হয়েছে। জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবে পুনরায় হামলার প্রস্তুতি নেওয়ার সময় ওই প্ল্যাটফর্মে হামলা চালানো হয়।



ফেসবুক কর্নার