October 8, 2026, 4:53 am

শাইনপুকুর সিরামিকে বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ 

মমিনুল ইসলাম, , গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের কাশিমপুরে বেক্সিমকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস লিমিটেডে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে সাধারণ শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ দুই মাস পরপর বেতন পরিশোধ করে। এছাড়া অতিরিক্ত কাজের ওভারটাইম ও পারিশ্রমিকও নিয়মিত দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ও অন্যান্য পাওনা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। আন্দোলনরত শ্রমিকরা সব ধরনের বেতন-পাওনা পরিশোধ, বকেয়া পরিশোধ ছাড়া শ্রমিক ছাঁটাই বন্ধ এবং নারী শ্রমিকদের হয়রানির অভিযোগের প্রতিকারসহ ১০ দফা দাবি জানান।
শ্রমিকদের অভিযোগ, নারী শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হলেও অভিযোগ করে প্রতিকার পাওয়া যায় না। এসব বিষয়কে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তারা আন্দোলনে নামেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিকদের দাবি মেনে নেওয়া ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে বুধবার বিকেল পর্যন্ত মালিকপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার