November 23, 2026, 5:18 am
শিরোনাম :
দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ ৪ বছর পর আবারও ঢাকার মঞ্চে ওটিলিয়া, সঙ্গে ফুয়াদ ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম

ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

মোহাম্মদ আবু সালেহ নারায়ণগঞ্জ সদর ও বন্দর প্রতিনিধি 

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের হামলায় আনোয়ার হোসেন (৩২) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার। হামলার মুখে তিনি ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় গিয়েছিলেন পুলিশের দুই সদস্য। এ সময় তাঁদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।



ফেসবুক কর্নার