October 8, 2026, 5:09 pm

আবুধাবির গরমকে অজুহাত মানছেন না শান্ত

অভয়নগর প্রতিবেদক

আবুধাবির প্রচণ্ড গরমে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, কন্ডিশন ও উইকেট নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে ছোটবেলা থেকেই সবাই টেস্ট খেলতে চেয়েছেন। বেশি বেশি টেস্ট ও সব প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াকে ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।
তরুণ ক্রিকেটারদের তিন সংস্করণেই দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শান্ত বলেন, টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতি তরুণদের আগ্রহ রয়েছে। একইসঙ্গে বর্তমান ক্রিকেটে সব ফরম্যাটের জন্যই প্রয়োজনীয় দক্ষতা থাকা জরুরি। টি-টোয়েন্টির জনপ্রিয়তা থাকলেও তিনি নিজে সীমিত ওভারের চেয়ে টেস্ট ক্রিকেট খেলতেই বেশি পছন্দ করেন বলে জানান।
আবুধাবির গরম কন্ডিশন নিয়ে কোনো অজুহাত দিতে চান না শান্ত। অসুস্থতা কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, দুই দিন অনুশীলনের পর তার ভালো লাগছে। উইকেট প্রসঙ্গে শান্ত জানান, সেটি দেখে ভালো মনে হয়েছে, তবে কিছুটা ধীর হতে পারে। তার আশা, ব্যাটিংয়ের জন্য ভালো পরিবেশ পাওয়া যাবে এবং আফগানিস্তানের বিপক্ষে ভালো একটি টেস্ট ম্যাচ হবে।



ফেসবুক কর্নার