October 8, 2026, 4:22 pm

আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), গৌরনদী সার্কেল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার বড় বাশাইল ও উত্তর বারোপাইকা (হাওলা) এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার সজল মিস্ত্রি (৩৪) বড় বাশাইল এলাকার গৌরাঙ্গ মিস্ত্রির ছেলে এবং রিপন মন্ডল (৪০) উত্তর বারোপাইকা এলাকার রনজিৎ মন্ডলের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, বড় বাশাইল এলাকায় অভিযান চালিয়ে সজল মিস্ত্রির কাছ থেকে ৫০ গ্রাম এবং উত্তর বারোপাইকা এলাকায় রিপন মন্ডলের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আগৈলঝাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুই ব্যক্তির প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার