October 8, 2026, 3:46 pm
শিরোনাম :
বাংলাদেশে স্টারলিংক ফোন চালুতে উচ্ছ্বসিত মাস্ক, ক্ষোভ ভারতে তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় তীরে ফিরছেন জেলেরা আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য

ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য

অভয়নগর প্রতিবেদক

ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে নাটোরের লালপুরের শান্ত আলী (২০) নামে এক তরুণের বিরুদ্ধে। প্রায় চার মাস আগে মোবাইল ফোনে ওই প্রবাসীর সঙ্গে কথিত বিয়ের সম্পর্ক তৈরি করে বিভিন্ন অজুহাতে বিকাশের মাধ্যমে তিন লাখেরও বেশি টাকা নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে ৪৮ বছর বয়সী ঢাকার ওই প্রবাসীর সঙ্গে ‘সুমাইয়া আক্তার’ পরিচয়ে যোগাযোগ শুরু করেন শান্ত। পরে প্রেমের সম্পর্ক ও মোবাইল ফোনে বিয়ের ভুয়া সম্পর্ক তৈরি করেন তিনি। প্রতারণা বিশ্বাসযোগ্য করতে শান্ত তার বাবা শহিদুল ইসলামকে ওই প্রবাসীর সঙ্গে ‘শ্বশুর’ পরিচয়ে কথা বলাতেন বলে জানা গেছে। বুধবার (৭ অক্টোবর) গন্ডবিল গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে শান্ত ও তার বাবা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্তর মোবাইলে ফোন করেন ওই ইতালি প্রবাসী। তখন পুলিশ তাকে জানায়, ‘সুমাইয়া আক্তার’ পরিচয়ে যার সঙ্গে তিনি প্রেম ও বিয়ের সম্পর্ক বজায় রাখছিলেন, তিনি একজন পুরুষ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ভুক্তভোগী। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তার দুজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণায় জড়িত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।



ফেসবুক কর্নার