October 8, 2026, 3:03 pm
শিরোনাম :
গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য সৌদিগামী যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব চায় ইন্দোনেশিয়া নতুন সিনেমায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা ক্রামাতোর্সকে যাত্রীবাহী দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩ ভারতবিরোধী নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা: আসিফ মাহমুদ উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা খোলা

আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে আবরারের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।
আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে তাকে নির্যাতন করে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় তৎকালীন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে।
আবরার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তদের সাজা দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এ সময় আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে।



ফেসবুক কর্নার