October 8, 2026, 3:07 pm
শিরোনাম :
আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য সৌদিগামী যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব চায় ইন্দোনেশিয়া নতুন সিনেমায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা ক্রামাতোর্সকে যাত্রীবাহী দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩ ভারতবিরোধী নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা: আসিফ মাহমুদ উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার, জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘ আট মাস পর উৎপাদনে ফেরা যমুনা সার কারখানা চালুর দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) রাতে কারখানার বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘদিন গ্যাস সংকটে বন্ধ থাকার পর সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে গ্যাস সরবরাহ পাওয়ায় কারখানাটিতে উৎপাদন শুরু হয়েছিল।
কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দিয়েছে। তবে কারখানার অন্যান্য যন্ত্রাংশ সচল রয়েছে। উৎপাদন শুরুর পর দুই দিনে মোট ১ হাজার ৬০০ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে। বয়লার প্ল্যান্টের ত্রুটি মেরামত করা গেলে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, বয়লার প্ল্যান্টের ত্রুটি মেরামতের কাজ চলছে। ত্রুটি সারিয়ে দুই দিনের মধ্যে আবার উৎপাদন শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদন শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হওয়ায় কারখানাটির উৎপাদন কার্যক্রমে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার