October 9, 2026, 9:00 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য

অভয়নগর প্রতিবেদক

কানাডিয়ান পুলিশের পোশাকে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি ঘিরে শুরু হয়েছে আলোচনা। অনেকের প্রশ্ন, প্রবাসে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি কি কানাডার পুলিশে যোগ দিয়েছেন? তবে বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন এই অভিনেতা। জানিয়েছেন, পুলিশের চাকরিতে যোগ দেননি; বরং নতুন সিনেমায় কানাডিয়ান পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তিনি।
জায়েদ খান বলেন, ফেসবুকে স্বাভাবিকভাবেই কানাডিয়ান পুলিশের জ্যাকেট পরা একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবিটি নিয়ে এত আলোচনা হবে, তা ভাবেননি। তাঁর ভাষ্য, ছবিটি কানাডায় নির্মিতব্য ‘ভায়োলেনস’ সিনেমায় তাঁর চরিত্রের অংশ। শুটিংয়ের ফাঁকে ছবিটি তোলা হয়েছিল। বর্তমানে কানাডায় সিনেমাটির শুটিং চলছে। গল্পটি সুন্দর উল্লেখ করে জায়েদ খান বলেন, কাজটি ভালোভাবে শেষ করার অপেক্ষায় আছেন তিনি। শুটিং শেষ হলে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলেও জানান এই অভিনেতা।



ফেসবুক কর্নার