October 10, 2026, 12:18 pm
শিরোনাম :
বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির

অভয়নগর প্রতিবেদক

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনির পুত্রসন্তানের মা হয়েছেন বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁর স্বামী মুহাম্মদ রশিদের এক ঘনিষ্ঠ বন্ধুর টিকটক পোস্টের মাধ্যমে নীলমের মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। ওই পোস্টে নবদম্পতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
নীলম মুনির কিংবা তাঁর স্বামী—কেউই এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে কোনো ঘোষণা দেননি। ফলে অভিনেত্রীর ভক্তরা তাঁর নিজের মুখে সুখবরটি শোনার অপেক্ষায় রয়েছেন। মা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাঁকে ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



ফেসবুক কর্নার