October 10, 2026, 3:37 pm
শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক

মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি।

বিগত দিনে মসজিদগুলোকে দলীয় অফিস বানানোর চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, একে আল্লাহর ঘরেই ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো দল বা ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর।
প্রতিমন্ত্রী বলেন, তাঁরা কোনো মাহফিলের বিরুদ্ধে নন এবং মাহফিলে সহযোগিতা করতে চান। তবে মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা ষড়যন্ত্রের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। তাঁর মতে, প্রতিটি মাহফিলে এমন নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো দলের পক্ষে কথা না বলে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে ডাকবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এমন আলেম ও বক্তাদের খুঁজে বের করে মাহফিল আয়োজন করা হলে তিনি তাতে প্রধান অতিথি থাকবেন এবং অর্থনৈতিকসহ প্রয়োজনীয় সব সহযোগিতা দেবেন। জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এম এ মজিদ এবং পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। এ সময় ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার