October 12, 2026, 7:03 am
শিরোনাম :
ভারী বৃষ্টি ও ঝড়ের শঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি তালা ভেঙে উপাচার্যের দপ্তরে প্রবেশ, উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস পুলিশের একাকী চলাচলে নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত: গোলাম পরওয়ার ভারতে নিজের ফেসবুক পোস্ট ব্লকের অভিযোগ আসিফ মাহমুদের বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তায় কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ২১ দিনের আন্দোলন শেষে কার্যালয়ে চুয়েটের নতুন উপাচার্য যাত্রী সংকটে পিংক বাস, প্রতিদিন লোকসান ৬০ হাজার টাকা সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনা হবে রাষ্ট্রীয় খরচে পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

২১ দিনের আন্দোলন শেষে কার্যালয়ে চুয়েটের নতুন উপাচার্য

অভয়নগর প্রতিবেদক

টানা ২১ দিনের আন্দোলনের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকালে কোনো বাধার মুখে না পড়েই তিনি কার্যালয়ে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা টানা ২১ দিন ধরে আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।



ফেসবুক কর্নার