October 10, 2026, 6:47 pm
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন

অভয়নগর প্রতিবেদক

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ১৭ দিনের সম্পর্কে জড়িয়ে রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের ডাকে কক্সবাজার গিয়েছিল কুমিল্লায় হত্যার শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫)। রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তাজমিন নিখোঁজ হওয়ার পর তাঁর যাতায়াতের তথ্য ও বাসের সিসিটিভি ফুটেজ থেকে কক্সবাজার যাওয়ার বিষয়টি সামনে আসে।
কক্সবাজারের একটি ট্রাভেল এজেন্সির কর্মী আবদুল্লাহ জানান, ৬ অক্টোবর রাতে তাজমিন রাজুর সঙ্গে তাঁদের কাউন্টারে গিয়ে বাসের টিকিট কাটে। পরদিন দুপুরে আইকনিক এক্সপ্রেসের বাস কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হয়। বুধবার রাতে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানে তাজমিনকে বাস থেকে নামতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। পুলিশ জানায়, পরে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫) তাকে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার