October 12, 2026, 6:52 am
শিরোনাম :
পুলিশের একাকী চলাচলে নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত: গোলাম পরওয়ার ভারতে নিজের ফেসবুক পোস্ট ব্লকের অভিযোগ আসিফ মাহমুদের বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তায় কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ২১ দিনের আন্দোলন শেষে কার্যালয়ে চুয়েটের নতুন উপাচার্য যাত্রী সংকটে পিংক বাস, প্রতিদিন লোকসান ৬০ হাজার টাকা সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনা হবে রাষ্ট্রীয় খরচে পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের

যাত্রী সংকটে পিংক বাস, প্রতিদিন লোকসান ৬০ হাজার টাকা

অভয়নগর প্রতিবেদক

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গত ১৮ আগস্ট রাজধানীতে বিশেষায়িত পিংক বাস সেবা চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় চালুর পর থেকেই প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা লোকসান হচ্ছে। বর্তমানে রাজধানীতে ১০টি পিংক বাস চলাচল করছে।
সংশ্লিষ্টদের মতে, সীমিত রুট, প্রচারের ঘাটতি ও কম ট্রিপের কারণে প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না এই সেবা। বর্তমানে দিনে দুটি ট্রিপ পরিচালিত হয়—একটি সকালে, অন্যটি বিকেলে। নির্ধারিত সময়ে বাস না পেলে যাত্রীদের নিয়মিত বাস, রিকশা কিংবা অন্য পরিবহনের ওপর নির্ভর করতে হয়। পরিবহন বিশেষজ্ঞদের মতে, রুট নির্ধারণ, সময়সূচি ও যাত্রীদের যাতায়াতের ধরন নিয়ে আগে পর্যাপ্ত মাঠপর্যায়ের গবেষণা করা হলে এ পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।



ফেসবুক কর্নার