দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী
কে এম জাকিরুল ইসলাম
Update Time :
Sunday, October 11, 2026
/
18 Time View
/
Share
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২ নম্বর শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের অবহেলা ও ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে গত ৭ অক্টোবর ‘জাতীয় দৈনিক অভয়নগর’ পত্রিকায় একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল, রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটির গোড়ার অংশ ধসে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যাতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় পথচারীদের জীবন ঝুঁকির মুখে ছিল।
সংবাদটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্রুত পদক্ষেপ নেয়। রোববার (১১ অক্টোবর) রৌমারী উপজেলা এলজিইডি অফিসের উদ্যোগে ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার ও পুনর্নির্মাণকাজ শুরু হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
সংবাদপত্রের গঠনমূলক ভূমিকার জন্য পত্রিকাটি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলজিইডি রৌমারীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী। এক বাসিন্দা বলেন, “সংবাদ প্রকাশের পর দ্রুত কর্তৃপক্ষের টনক নড়েছে এবং কাজের সূচনা হয়েছে। নিয়মিত তদারকির মাধ্যমে দ্রুত কাজটি মানসম্মতভাবে শেষ হলে এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।”