লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা
Reporter Name
Update Time :
Wednesday, November 25, 2026
/
24 Time View
/
Share
লক্ষ্মীপুর শহরের দুটি মিষ্টির দোকানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) শহরের চকবাজার এলাকার ‘বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজ’ এবং কালিবাজার রোডের ‘মিষ্টি মেলা’য় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়া বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের অপরাধে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠান দুটিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান ও হাবিবুর রহমান। এ সময় বিএসটিআই নোয়াখালীর ফিল্ড অফিসার মো. হাসিবুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে লক্ষ্মীপুর জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।