November 25, 2026, 2:06 pm

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী আটক

মাহমুদুল হক, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ শিখা খাতুন (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর (মমিনমোড়) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক শিখা খাতুন ওই গ্রামের মৃত আস্তারুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে নাচোল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।



ফেসবুক কর্নার