November 25, 2026, 12:19 pm

কক্সবাজারে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার

মোহাম্মদ আরিফ  স্টাফ রিপোর্টার কক্সবাজার 

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার।

বুধবার (২৫ নভেম্বর) সকালে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় প্রকল্পগুলোর কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ডুলাহাজারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টির জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন সিপু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. আবু তৈয়বসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শনের মাধ্যমে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।



ফেসবুক কর্নার