November 25, 2026, 10:37 am

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name
0-0x0-0-0#

আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখা।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলার মাটিতে ফ্যাসিবাদী রাজনীতির আর কোনো জায়গা হবে না। জনগণের অধিকার হরণ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির রাজনীতি এ দেশের মানুষ আর মেনে নেবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

এ সময় নেতাকর্মীদের কণ্ঠে বিভিন্ন প্রতিবাদী স্লোগান উচ্চারিত হয়। বিশেষ করে ‘আপা আসবে না, ফ্যাসিস্টদের কোনো জায়গা এই বাংলায় নেই’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল ও নগরীর রাজপথ।

বিক্ষোভ মিছিলে সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। পরে মিছিলটি আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হলে কর্মসূচির সমাপ্তি ঘটে



ফেসবুক কর্নার