November 25, 2026, 9:55 am

বেগমগঞ্জে ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক

নুশরাত রুমু, নোয়াখালী

 

 

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯০৫টি ইয়াবা ও মাদক বিক্রির ৮১ হাজার ৫০০ টাকাসহ রোকেয়া বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর স্বামী ওমর ফারুক (৪৫) পালিয়ে যান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর এলাকার রজ্জব আলী বেপারী বাড়ির একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় বাসার ড্রয়িংরুমে বেসিনের পেছনে রাখা ৯০৫টি ইয়াবা ও মাদক বিক্রির ৮১ হাজার ৫০০ টাকা জব্দ করে ডিবি পুলিশ।

ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোকেয়া জানিয়েছেন, তাঁর স্বামী ওমর ফারুক কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে বেগমগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার