চারটি বিয়ে গোপন রাখায় কাজীসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ
আব্দুর রাজ্জাক জামালপুর প্রতিনিধি
Update Time :
Wednesday, November 25, 2026
/
25 Time View
/
Share
জামালপুরের মাদারগন্জে বিজিবি শফিক সরকারি চাকরির কথা বলে পরপর চারটি বিয়ে করেন।তার মধ্য মীম একজন।প্রতিজনের কাছ থেকে নিয়েছেন ৮-১০ লক্ষ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।প্রতিটি বিয়ে তালক হয়েছে। মাও মেয়েকে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং কাবিননামা গোপন রাখায় লিগ্যাল নোটিশ দিয়েছেন কাজীসহ পাঁচজনকে।
জামালপুর জেলাধীন মাদারগন্জ
উপজেলার অন্তর্গত সুখনগরী গ্রামের মমিনুল ইসলামের মেয়ে ভুক্তভোগী মোছা: সানকিয়া আক্তার মীম আক্তারের পক্ষে এডভোকেট মো:আব্দুর রশিদ জজ কোর্ট জামালপুর।সোমবার (২৫ নভেম্বর )দুপুরে মীম বক্তব্য প্রদান করেন।নোটিশ গ্রহীতার নিকট পোষ্ট অফিসের মাধ্যমে প্রেরণ করেছেন এডভোকেট মো:আব্দুর রশিদ জজ কোর্ট জামালপুর।নোটিশ গ্রহীতারা হলেন, ০১.শফিকুল ইসলাম(শফিক)পেশায় বিজিবি,০২.রেজাউল ইসলাম,সেনা সদস্য ০৩.ইসমাইল হোসেন,০৪.আমিনুল ইসলাম ০৫. ছাইদুর রহমান (কাজী)।
ভুক্তভোগী মীমের মা জেসমিন বলেন,অভিযুক্ত
রেজাউল, শফিক ও আমার দেবর আমিনুলের শ্বশুর বাড়ীতে আমার মেয়ে মীম ও আমাকে রুমের মধ্য জিম্মি করে মীমের কাছ থেকে ৩ টা ১০০ টাকা মূল্যের সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে।এবং
আমার কাছ থেকে ৩ টা ১০০ টাকা মূল্যের সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে।স্বাক্ষর না দিলে আমাদের প্রাণে মেরে ফেলবে একথা বলে আমাদের উপর ডেগার ধরেছে। প্রাণ বাঁচার ভয়ে আমরা সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করেছি।আমাদের জীবনে যদি কোন দূর্ঘটনা ঘটে, তাহলে তা উপরোক্ত অভিযুক্তরা দায়ি থাকবে।প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ ঘটনাটির সত্যতা যাচাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
ভুক্তভোগী মীম আক্তার বলেন,
জামালপুর জেলাধীন মাদারগন্জ
উপজেলার অন্তর্গত চরশুভগাছা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো:শফিক এর সাথে নয় লক্ষ টাকা দেনমোহর ধার্য করে মেয়ের চাচা আমিনুল ইসলাম জোরপূর্বকভাবে আমাকে বিবাহ দেয়। শফিক পেশায় একজন সরকারি চাকরিজীবী (বিজিবি)। সরকারি চাকরির কথা বলে তিনি একাধিক বিবাহ করেন এবং হাতিয়ে নেন মোটা অংকের টাকা। এভাবে নষ্ট করেছেন চারজন নারীর জীবন।
শফিকের চাকরির প্রমোশনের জন্য মেয়ে কর্তৃক পাঁচ লক্ষ টাকা নগদ প্রদান করেন এবং ষাট হাজার টাকার মূল্যের একটা স্বর্ণের আংটি ও চল্লিশ হাজার টাকার মূল্যের একটা লাভা এন্ড্রেয়েট মোবাইল ফোন প্রদান করেন।মেয়ের পক্ষ থেকে মেয়েকে উঠাইয়া দেওয়ার সময় একজোড়া বারোআনী স্বর্ণের রিং বানিয়ে দিয়েছে যাহার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। কিছু দিন পর ভুক্তভোগী মীমের সাবেক স্বামী শফিক তার স্ত্রীর কানের রিংটি স্বযতনে রাখার কথা বলে খুলে নেয়। ফলে সংসার হয়ে যায় এলোমেলো।পরে মাদারগন্জ উপজেলার পৌর শাখার ১, ২ ও ৩ নং শাখার বর্তমান দায়িত্বরত এবং
কাজী সমিতির সভাপতি মো:সাইদুর (সাইদুল ) এর অধীনে দীর্ঘ দিন যাবৎ কাজ করতো মিজান কাজী।মো:সাইদুর (সাইদুল) কাজীর সহযোগী হল মিজান কাজী। মিজান কাজী আমাদের বিবাহ কাবিন করিয়াছে। কিন্তু স্বার্থলোভী শফিক, তার ভাই রেজাউল এবং আমার চাচা আমিনুল আমার কাবিননাম গোপন করিয়াছে। যাতে আমি আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করতে না পারি। আমার চাওয়া আমার বিবাহের দেনমোহর, আমার কানের একজোড়া রিং,ছেলেকে দেওয়া রিং ও একটা মোবাইল ফোন ফেরত দিতে হবে।সেই সাথে আমার কাবিননামা আমাকে দিতে হবে। অন্যথায় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমার প্রাপ্ত্যা ফিরে পাওয়ার জন্য আমি আজ উকিল নোটিশ পাঠিয়েছি।
আমার চাচা আমিনুল আমার মা’সহ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা বাড়িতে প্রবেশ করলে আমাদের প্রাণে মেরে ফেলবে।আমার প্রাপ্ত্যা বুঝিয়ে দিয়ে আমার বাড়িতে আমরা নিরাপদ থাকার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে শফিকের ভাই রেজাউলকে ফোন করা হলে, রেজাউল রফিক নামে এক সেনা সদস্যকে দিয়ে ফোন রিসিভ করান এবং বলেন রং নাম্বার। রেজাউল নিজে পরে ফোন রিসিভ করে কণ্ঠ নকল করে বলে আমি শফিক নামে কাউকে চিনি না। রেজাউল পেশায় একজন সেনা সদস্য।শফিকের বাবা ইসমাইল হোসেনকে ফোন করা হলে, রিসিভ না করে তিনি ফোন বন্ধ রাখেন।
এ বিষয়ে মেয়ের চাচা আমিনুলকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।
এ বিষয়ে মিজান কাজী বলেন, আমি ওয়াজ মাহফিলে আছি। আপনার কথা কিছু বুঝা যায় না।
এ বিষয়ে মাদারগন্জ উপজেলার পৌর শাখার ১, ২ ও ৩ নং শাখার বর্তমান দায়িত্বরত এবং
কাজী সমিতির সভাপতি মো:সাইদুর (সাইদুল ) “দৈনিক অভয়নগর পত্রিকায় প্রতিনিধি “কে বলেন, মিজান কাজী আমার অধীনে দীর্ঘ দিন যাবৎ কাজ করতো। আমার অবর্তমানে আমি তাকে দিয়ে কাজ চালিয়েছি।সম্ভবত মিজান কাজী এই বিবাহ করিয়াছে। কিন্তু সে আমাকে সেই বই দেয় না। আমার মনে হয় তার কাছে একটা চৌরাই বই আছে। আমরা সকল কাজী তা ধরার জন্য চেষ্টায় আছি।