November 25, 2026, 2:19 pm
শিরোনাম :
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান ধামইরহাটে মোবাইল কোর্টে দুই মাদকসেবী ও মাদক কারবারির কারাদণ্ড তারেক রহমানের কুষ্টিয়া সফর ও জনসভা সফল করতে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা চারটি বিয়ে গোপন রাখায় কাজীসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ  চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী আটক এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা  এক কিলোমিটারের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ : এমপি আবুল হোসেন ককটেল বানানোর সময় বিস্ফোরণে আ. লীগ কর্মী নিহত, আহত ৩ সাত জেলায় নতুন পুলিশ সুপার কক্সবাজারে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার

তারেক রহমানের কুষ্টিয়া সফর ও জনসভা সফল করতে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা

তারেক রহমানের কুষ্টিয়া সফর ও জনসভা সফল করতে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা

 

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফর ও জনসভা সফল করতে দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল কুদ্দুস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ ও অধ্যাপক আতাউর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, অধ্যাপক মাহবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ রেজাউল করিম, জহুরুল করিম বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজীর আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম এবং জেলা ছাত্রদলের সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন ও জনসভাকে সফল এবং স্মরণীয় করে তুলতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দলীয় ঐক্য ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান পদপ্রত্যাশী এবং তাঁদের কর্মী-সমর্থকেরা অংশ নেন।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের কথা রয়েছে। সফরকালে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড বিতরণ এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। পরে বিকেলে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



ফেসবুক কর্নার