November 25, 2026, 2:27 pm
শিরোনাম :
গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান ধামইরহাটে মোবাইল কোর্টে দুই মাদকসেবী ও মাদক কারবারির কারাদণ্ড তারেক রহমানের কুষ্টিয়া সফর ও জনসভা সফল করতে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা চারটি বিয়ে গোপন রাখায় কাজীসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ  চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী আটক এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা  এক কিলোমিটারের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ : এমপি আবুল হোসেন ককটেল বানানোর সময় বিস্ফোরণে আ. লীগ কর্মী নিহত, আহত ৩ সাত জেলায় নতুন পুলিশ সুপার

ধামইরহাটে মোবাইল কোর্টে দুই মাদকসেবী ও মাদক কারবারির কারাদণ্ড

রুবাঈদ হাসান ধামইরহাট উপজেলা প্রতিনিধি :

মাদকের ছোবল থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে বাঁচাতে নওগাঁর ধামইরহাট উপজেলার হাটখোলা এলাকায় টাস্ক ফোর্স অভিযানের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে পরিচালিত এই অভিযানে দোষী প্রমাণিত হওয়ায় দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাজ্জাদ পারভেজের নেতৃত্বে এই মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টরের প্রসিকিউশনে এবং ধামইরহাট থানা পুলিশের সার্বিক সহযোগিতায় আইনানুগভাবে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদকবিরোধী এই নিয়মিত টাস্ক ফোর্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার