October 11, 2026, 1:49 pm
শিরোনাম :
দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির

কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের

তানভীর আজাদ জাহিদ দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া সীমান্তে চার ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সকাল পৌনে আটটার দিকে ঠোটারপাড়া বিওপির সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিএসএফের উদয় কিষান ক্যাম্পের সদস্যরা চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশ সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করেন। সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক সতর্ক অবস্থান নেন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলেন।
বিজিবির তীব্র আপত্তি ও তৎপরতার মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং পরে ওই চার ভারতীয় নাগরিককে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয়। বর্তমানে ওই সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।



ফেসবুক কর্নার