October 22, 2026, 1:13 pm
শিরোনাম :

টঙ্গীতে গ্যাস লিকেজে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

জুয়েল রানা, ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি

 

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজের ঘটনায় দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন লালচান মিয়া, তাঁর স্ত্রী নাসিমা বেগম ও তাঁদের শিশু কন্যা তানিশা। জানা গেছে, গতকাল টঙ্গীতে গ্যাস লিকেজের ঘটনায় তাঁরা দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়।

নিহত শিশু তানিশা কুড়িপাড়া দারুল আরকাম মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল। একই পরিবারের তিন সদস্যকে হারিয়ে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশুটির মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আকস্মিক এ ঘটনায় পরিবারটির স্বজনদের পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া।

এ ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেছেন। একই সঙ্গে গ্যাস লিকেজের মতো দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তাও সামনে এসেছে। নিহতদের মৃত্যুতে কুড়িপাড়া গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে।



ফেসবুক কর্নার