October 22, 2026, 4:54 pm
শিরোনাম :
মাদক ও অপকর্মে জড়ালে বিএনপিতে জায়গা হবে না: পানিসম্পদ মন্ত্রী হিফযুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা উত্তরে প্রথম রূপগঞ্জের আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সফরে মোংলায় উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা লাল শাড়িতে নজর কাড়লেন বিপাশা, জানালেন বিজয়া দশমীর শুভেচ্ছা বিতর্কের মধ্যে বন্ধুদের নিয়ে পাভেলের রহস্যময় পোস্ট, বাড়ছে কৌতূহল খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না: রাশমিকা মান্দানা কুষ্টিয়ায় নারী গ্রাম পুলিশকে কুপ্রস্তাব, সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ চট্টগ্রামে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ না করার অঙ্গীকার -প্রতিমন্ত্রী ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন হ্যারি ব্রুক

চট্টগ্রামে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাহেদ হোসেন খান

 

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চন্দনাইশ পৌরসভাধীন গাছবাড়িয়া সরকারি কলেজের উত্তর পাশে, মহাসড়কের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা সৈয়দ মো. রিদোয়ান (৪৫), সৈয়দ মো. মনজুর (১৩), জান্নাতুল আফরা (৭), মোছাম্মৎ আনিস খাতিজা (৩৫) এবং প্রাইভেট কারের চালক মো. আনোয়ার (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের মধ্যে সৈয়দ মো. রিদোয়ানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে আসা মারসা পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব-১১-১২১৩) নির্ধারিত লেন অতিক্রম করে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী একটি প্রাইভেট কারের (চট্টমেট্রো-গ-১২-৬০৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর পাঁচ যাত্রী আহত হন।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার