October 24, 2026, 6:07 pm
শিরোনাম :
বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করল ফ্রান্স তত্ত্বাবধায়ক সরকার গঠনে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব পুত্রসন্তানের বাবা-মা হলেন মাওরা হোসাইন ও আমির গিলানি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে সাড়া ফেলেছে রণবীরের ‘রামায়ণ’ সকাল থেকে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না ফারুকী বাংলায় কারচুপি করে বিজেপি জিতেছে: নাসিরুদ্দিন শাহ সৌদি বিমানবন্দরে আগুন নেভাতে গিয়ে কর্মীর মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন শাহজালালের দানবাক্সে তারেক রহমানকে লেখা চিঠি মৌলভীবাজারে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

ফুটবল ভালোবাসলেও টিভিতে ম্যাচ দেখতে বিরক্ত হন নেইমার

অভয়নগর প্রতিবেদক

 

মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে মাঠে খেলতে ভালোবাসলেও টেলিভিশনে ফুটবল ম্যাচ দেখতে একেবারেই পছন্দ করেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিলের সংবাদমাধ্যম জি গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারান্দা গোরমেত’ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, টিভিতে ফুটবল ম্যাচ দেখলে তাঁর রাগ হয়। মূলত নিজে মাঠে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

অবসরের পরের জীবন নিয়েও ভাবছেন নেইমার। সাক্ষাৎকারে তিনি বলেন, অবসর নেওয়ার পর পুরো একটি বছর কোনো কিছু না করেই কাটাতে চান। যেদিন ফুটবল খেলার ইচ্ছা হবে, সেদিন খেলবেন; আর কিছু করতে ইচ্ছা না হলে কিছুই করবেন না। টেলিভিশনে ফুটবল ম্যাচ দেখতে ভালো না লাগার কথা জানিয়ে নেইমার বলেন, তিনি বাস্কেটবল ভালোবাসেন এবং মাঝেমধ্যে খেলা দেখেন। কিন্তু ফুটবল দেখতে বসলে তাঁর রাগ হয়। নিজের এই অভ্যাসের কথা বললে সাক্ষাৎকারে কিংবা বন্ধুদের আড্ডায় কেউ তাঁকে বিশ্বাস করতে চান না বলেও জানান তিনি।

বার্সেলোনা ও প্যারিসে থাকার সময় তাঁর সঙ্গীরা শনিবার ও রোববার টেলিভিশনে ফুটবল ম্যাচ দেখতেন। বিষয়টি তাঁকে বিরক্ত করত বলে জানান নেইমার। এমনকি ম্যাচ চলার সময় তিনি ওই ঘরেও থাকতেন না। মাঠে ফুটবল খেলতে ভালোবাসলেও টিভিতে বসে খেলা দেখার প্রতি অনাগ্রহের কথা এভাবেই তুলে ধরেছেন ব্রাজিলের এই তারকা।



ফেসবুক কর্নার