October 25, 2026, 1:28 pm
শিরোনাম :
টানা চার দিনের ছুটির আশায় নিজের স্কুলে বোমার ভুয়া হুমকি ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প নিজ মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ফের দুই দিনের রিমান্ড চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের পেটানোর হুমকির অভিযোগে আব্বাসীকে আইনি নোটিশ

জাইমার জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে সাইকেল, চক্ষুসেবা পেলেন ৪ হাজার মানুষ

অভয়নগর প্রতিদেক

 

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, নারীশিক্ষার প্রসার, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। তাঁদের আশা, সাইকেল পেয়ে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমবে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়বে।

একই দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে এ সেবার আওতায় আনা হয়েছে। প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে প্রায় ২ হাজার মানুষ বিনামূল্যে চক্ষুচিকিৎসা নেন। সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নারীশিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। মেয়েরা যেন নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

চক্ষুসেবা কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক বিষয়েও মন্তব্য করেন। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি ও ধর্মীয় বক্তব্যের সমালোচনা করেন এবং দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা ও খাল খননের মতো কর্মসূচি নিয়েছেন। প্রতিমন্ত্রী আরও জানান, তাঁর নির্বাচনী এলাকার চোখের সমস্যায় ভোগা মানুষদের পর্যায়ক্রমে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আক্তার, রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, তাঁর স্ত্রী মীর ফারিয়া তাবাসসুম এবং প্রতিমন্ত্রীর কন্যা মীর সামারা সুনাতসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে জাইমা রহমান ও জিয়া পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার