October 25, 2026, 1:29 pm
শিরোনাম :
টানা চার দিনের ছুটির আশায় নিজের স্কুলে বোমার ভুয়া হুমকি ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প নিজ মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ফের দুই দিনের রিমান্ড চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের পেটানোর হুমকির অভিযোগে আব্বাসীকে আইনি নোটিশ

ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে কেইন, চাপে ইয়ামাল

অভয়নগর প্রতিবেদক

 

বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে আলোচনা। সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে পুরস্কারটি দেওয়া হবে। এবারের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে তিন তারকার মধ্যে। তবে বুকমেকারদের সর্বশেষ হিসাব অনুযায়ী, বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন সবচেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর বিপরীতে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের জয়ের সম্ভাবনা কমেছে।

অসাধারণ মৌসুমে ৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৭৩ গোল করেছেন কেইন। শনিবার বুকমেকারদের গড় হিসাবে তাঁর জয়ের পক্ষে বাজির দর ছিল ১.৩৫। অন্যদিকে, ইয়ামালের ক্ষেত্রে সেই দর ৩.২৫ থেকে বেড়ে ৬.০০ হয়েছে। গত মৌসুমে লা লিগায় ১৬ গোল ও ১১টি অ্যাসিস্ট করেন ইয়ামাল। তাঁর পারফরম্যান্সে বার্সেলোনা লিগ শিরোপা ধরে রাখার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপও জেতে। ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ১৯ বছর বয়সী এই তারকা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার পুরস্কারে কেইনের জয় এবারের ব্যালন ডি’অরের দৌড়ে হিসাব বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুরুষদের ব্যালন ডি’অরে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে মনোনীত ক্রীড়া সাংবাদিক ভোট দেন। নারীদের বিভাগে শীর্ষ ৫০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেওয়ার সুযোগ পান। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ভোটাররা নিজেদের পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড়কে ক্রমানুসারে নির্বাচন করেন। প্রথম স্থানকে ১৫, দ্বিতীয় স্থানকে ১২ এবং তৃতীয় স্থানকে ১০ পয়েন্টসহ নির্ধারিত নিয়মে পয়েন্ট দেওয়া হয়। ভোট শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতে ওঠে ব্যালন ডি’অর।



ফেসবুক কর্নার