October 25, 2026, 1:40 pm
শিরোনাম :
টানা চার দিনের ছুটির আশায় নিজের স্কুলে বোমার ভুয়া হুমকি ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প নিজ মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ফের দুই দিনের রিমান্ড চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের পেটানোর হুমকির অভিযোগে আব্বাসীকে আইনি নোটিশ

ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টি শুরু ১৫ ডিসেম্বর, ফাইনাল ৩১ তারিখ

অভয়নগর প্রতিবেদক

 

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে অ্যাকমি ও ফরচুনের ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে। বরিশালের পাশাপাশি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও ম্যাচ অনুষ্ঠিত হবে।

ছয় দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার। সূচি অনুযায়ী, ১৬ ডিসেম্বর মিরপুরে ওয়ালটন ও সেভেন রিংস সিমেন্ট, ১৭ ডিসেম্বর ওয়ালটন ও ব্লু স্টার এবং ১৯ ডিসেম্বর বরিশালে সেভেন রিংস সিমেন্ট ও ব্লু স্টার মুখোমুখি হবে। ২০ ডিসেম্বর অ্যাকমি-ওয়ালটন, ২১ ডিসেম্বর ফরচুন-সেভেন রিংস সিমেন্ট, ২২ ডিসেম্বর অ্যাকমি-সেভেন রিংস সিমেন্ট এবং ২৪ ও ২৫ ডিসেম্বর সিটিজেনস ব্যাংকের ম্যাচ রয়েছে। এসব ম্যাচের ভেন্যু ও সময় নির্ধারিত সূচি অনুযায়ী মিরপুর ও বরিশালে ভাগ করা হয়েছে।

আগামী ২৭ ডিসেম্বর বরিশালে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার দিয়ে প্লে-অফ শুরু হবে। এলিমিনেটরে লড়বে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল; প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় দল। ২৯ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল ও এলিমিনেটরে জয়ী দল। এরপর ৩১ ডিসেম্বর প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। প্লে-অফ পর্বের সব ম্যাচই বরিশালে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।



ফেসবুক কর্নার