October 25, 2026, 1:15 pm
শিরোনাম :
নিজ মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ফের দুই দিনের রিমান্ড চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের পেটানোর হুমকির অভিযোগে আব্বাসীকে আইনি নোটিশ প্রধানমন্ত্রীর ভালো কাজ জনগণের কাছে পৌঁছাচ্ছে না: সোহেল রানা আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় থানায় মামলা

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান। ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। ঢাকায় সফরকালে তাঁর সঙ্গে থাকবেন মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল। পাকিস্তানের লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৪ থেকে ৮ নভেম্বর ঢাকার গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। প্রদর্শনীর তৃতীয় দিন, ৬ নভেম্বর শুক্রবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিলাল আব্বাস খান। পাশাপাশি প্রদর্শনীতে তাঁর মা ফারহানা সোহেলের নকশা করা পোশাকও স্থান পাবে।

এ প্রদর্শনীতে পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনধারা, বিয়ের পোশাকের বিশেষ সংগ্রহ, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য এবং দেশটির ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হবে। পাকিস্তানি সংস্কৃতি ও ফ্যাশনের সঙ্গে বাংলাদেশের দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয়তা পেয়েছেন বিলাল আব্বাস। তাঁর আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’।



ফেসবুক কর্নার