October 29, 2026, 7:43 am
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসংস্থান নিশ্চিতের পর ফুটপাতের দোকান উচ্ছেদের দাবি নাসীরুদ্দিন পাটওয়ারীর স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এককভাবে লড়বে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম ড. ইউনূস তিন-চার প্রজন্ম নষ্ট করেছেন, অভিযোগ সংসদ সদস্য ফজলুর রহমানের কারাগার থেকে আসামি হাজিরায় ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ: আইনমন্ত্রী তুরাগ নদ থেকে নিখোঁজের একদিন পর সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী জাপানে টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

অভয়নগর প্রতিবেদক

 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েছেন রেলপথে চলাচলকারী যাত্রীরা।

মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা গণমাধ্যমকে ট্রেন লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি ও রেল চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার