October 29, 2026, 8:30 am
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসংস্থান নিশ্চিতের পর ফুটপাতের দোকান উচ্ছেদের দাবি নাসীরুদ্দিন পাটওয়ারীর স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এককভাবে লড়বে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম ড. ইউনূস তিন-চার প্রজন্ম নষ্ট করেছেন, অভিযোগ সংসদ সদস্য ফজলুর রহমানের কারাগার থেকে আসামি হাজিরায় ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ: আইনমন্ত্রী তুরাগ নদ থেকে নিখোঁজের একদিন পর সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী জাপানে টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার দাবিতে জাতিসংঘের বিশেষজ্ঞদের কাছে লিখিত আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তিন বিশেষজ্ঞের কাছে আনুষ্ঠানিক যোগাযোগপত্র জমা দিয়েছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস কেসি। বুধবার (২৮ অক্টোবর) মানবজমিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবেদনে দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তা বহাল রেখে আনুষ্ঠানিক রূপ দেয়। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়ায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এতে দলটির রাজনৈতিক অধিকার এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে আইনি প্রতিকার চাওয়ার সুযোগ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তোলা হয়েছে।

আবেদনে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞাকে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন এবং রাজনৈতিক অধিকারের সঙ্গে সম্পর্কিত ১৯, ২১, ২২ ও ২৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবাধিকার, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে কাজ করা জাতিসংঘের তিন বিশেষজ্ঞের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে প্রকাশ্য বিবৃতি দেওয়ার অনুরোধ করা হয়েছে।



ফেসবুক কর্নার