October 29, 2026, 7:44 am
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসংস্থান নিশ্চিতের পর ফুটপাতের দোকান উচ্ছেদের দাবি নাসীরুদ্দিন পাটওয়ারীর স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এককভাবে লড়বে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম ড. ইউনূস তিন-চার প্রজন্ম নষ্ট করেছেন, অভিযোগ সংসদ সদস্য ফজলুর রহমানের কারাগার থেকে আসামি হাজিরায় ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ: আইনমন্ত্রী তুরাগ নদ থেকে নিখোঁজের একদিন পর সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী জাপানে টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে

অভয়নগর প্রতিবেদক

 

মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় ঝিনাইদহ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানান, এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটিকে সে সময় ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে থানায় মামলা করা হয়েছিল। নিহতের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি ও এসআইসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে শালিখা থানায় মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়।

মামলার এজাহারভুক্ত আসামি বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেন সর্বশেষ বরিশাল নৌপুলিশে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরে কর্মরত থাকাকালে তাঁদের বিরুদ্ধে ‘ক্রসফায়ারের’ নামে বিএনপি ও জামায়াতের বহু নেতাকর্মীকে হত্যা এবং হুমকি দিয়ে কয়েকশ কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাতা বলে জানা গেছে।



ফেসবুক কর্নার