October 29, 2026, 8:36 am
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসংস্থান নিশ্চিতের পর ফুটপাতের দোকান উচ্ছেদের দাবি নাসীরুদ্দিন পাটওয়ারীর স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এককভাবে লড়বে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম ড. ইউনূস তিন-চার প্রজন্ম নষ্ট করেছেন, অভিযোগ সংসদ সদস্য ফজলুর রহমানের কারাগার থেকে আসামি হাজিরায় ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ: আইনমন্ত্রী তুরাগ নদ থেকে নিখোঁজের একদিন পর সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী জাপানে টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

 

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে বুলেট ট্রেনে টোকিও থেকে নাগোয়া পৌঁছে তিনি কারখানাটি ঘুরে দেখেন। জাপানের উন্নত শিল্পপ্রযুক্তি ও উৎপাদনব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বাংলাদেশের জন্য বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা খতিয়ে দেখাও এ পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।

কারখানা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর টয়োটার শিল্প-প্রযুক্তি জাদুঘর ঘুরে দেখার কথা রয়েছে। এ ছাড়া টয়োটা টুশো করপোরেশনের প্রধান নির্বাহীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ারও কথা রয়েছে। জাপানের আধুনিক উৎপাদনব্যবস্থা ও শিল্পপ্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়ানোর সম্ভাবনা এ সফরে গুরুত্ব পাচ্ছে।

চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।



ফেসবুক কর্নার