October 29, 2026, 8:31 am
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসংস্থান নিশ্চিতের পর ফুটপাতের দোকান উচ্ছেদের দাবি নাসীরুদ্দিন পাটওয়ারীর স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এককভাবে লড়বে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম ড. ইউনূস তিন-চার প্রজন্ম নষ্ট করেছেন, অভিযোগ সংসদ সদস্য ফজলুর রহমানের কারাগার থেকে আসামি হাজিরায় ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ: আইনমন্ত্রী তুরাগ নদ থেকে নিখোঁজের একদিন পর সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী জাপানে টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

অভয়নগর প্রতিবেদক

 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন তাঁরা। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।

নির্বাচনী সরঞ্জাম বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় ১৯০ জন এসআরবি সদস্য, প্রায় আড়াই হাজার আনসার সদস্য ও পুলিশ দায়িত্ব পালন করবেন।

এদিকে, উপনির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠান শেষে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। অন্যদিকে, নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন মাগুরার মতো হলে সরকারের পরিণতি ভালো হবে না। ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিভিন্ন অভিযোগ জানাতে বুধবার জোটের নেতারা নির্বাচন কমিশনে বৈঠক করেন।



ফেসবুক কর্নার