October 29, 2026, 8:35 am
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসংস্থান নিশ্চিতের পর ফুটপাতের দোকান উচ্ছেদের দাবি নাসীরুদ্দিন পাটওয়ারীর স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এককভাবে লড়বে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম ড. ইউনূস তিন-চার প্রজন্ম নষ্ট করেছেন, অভিযোগ সংসদ সদস্য ফজলুর রহমানের কারাগার থেকে আসামি হাজিরায় ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ: আইনমন্ত্রী তুরাগ নদ থেকে নিখোঁজের একদিন পর সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী জাপানে টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারাগার থেকে আসামি হাজিরায় ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ: আইনমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

কারাগার থেকে আদালতে আসামি হাজিরার প্রক্রিয়া ডিজিটাল করা গেলে বিচারব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বিচারব্যবস্থাকে আরও উন্নত এবং জনগণের আস্থার জায়গায় নিতে চায় সরকার। দেশে বর্তমানে ৪৬ লাখ মামলা চলমান উল্লেখ করে আইনমন্ত্রী জানান, এসব মামলা নিষ্পত্তি করা ২ হাজার ৩০০ বিচারকের জন্য কঠিন। বিচার বিভাগীয় কর্মকর্তাদের কেউ কেউ যথাযথভাবে দায়িত্ব পালন না করেও আয়েশি জীবন কাটাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, তাঁদের জন্য আরও আয়েশের ব্যবস্থা করবে মন্ত্রণালয়।

আইনমন্ত্রী আরও জানান, সাইবার আইনকে আরও বেশি জনসম্পৃক্ত করতে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। এ ছাড়া সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই যোদ্ধা, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, আইনজীবী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়া হবে। এসব মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার