November 7, 2026, 4:12 pm

টালিউড নির্মাতা অমল রায় ঘটকের জীবনাবসান

অভয়নগর প্রতিবেদক

 

নব্বইয়ের দশকের টালিউডের পরিচিত পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক আর নেই। শনিবার (৭ নভেম্বর) দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এই নির্মাতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাই ও বাচিকশিল্পী অলোক রায় ঘটক।

নব্বইয়ের দশকে বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন অমল রায় ঘটক। অ্যাকশননির্ভর ছবির দাপটের মধ্যেও তিনি মননশীল গল্প ও ভিন্নধর্মী বিষয়বস্তুকে গুরুত্ব দিতেন। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘উজান’, ‘কাঁচের পৃথিবী’, ‘দেবর’ ও ‘শ্রীমান ভূতনাথ’। এসব ছবিতে সুপ্রিয়া দেবী, রূপা গাঙ্গুলি, দোলন রায়, লাবণী সরকার, ইন্দ্রাণী হালদার ও তাপস পালের মতো শিল্পীরা অভিনয় করেছেন।

পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও অবদান রেখেছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায় ও রূপা গাঙ্গুলি অভিনীত ‘মানসী’ এবং মুনমুন সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও তাপস পাল অভিনীত ‘ব্যবধান’ ছবির চিত্রনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কর্মজীবনে তপন সিংহ, অরুন্ধতী দেবী ও হেমন্ত মুখোপাধ্যায়ের মতো গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে একটি পরিচিত অধ্যায়ের অবসান হলো।



ফেসবুক কর্নার