November 7, 2026, 4:12 pm

শেখ হাসিনা ফিরবেন না, ডিসেম্বর পর্যন্ত গণভবন জাদুঘর পাহারা দিতে হবে: মমিনুল হক

শাহজাহান, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, শেখ হাসিনা এ দেশে আর ফিরবেন না। তবে ডিসেম্বর পর্যন্ত গণভবনের জাদুঘর পাহারা দিতে হবে। তিনি আরও বলেন, ভারতে বসে হুঁশিয়ারি দিয়ে লাভ নেই। বিএনপিকে এ দেশের জনগণ ক্ষমতায় এনেছে এবং দলটি দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকবে।
বক্তব্যে তিনি গত ১৭ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও মাছের ঘের দখল এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি প্রতিশোধপরায়ণ হবে না, তবে কেউ বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না। তাঁর দাবি, গত ১৭ বছরে দেশের ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কথিত অত্যাচারীদের তালিকা থানায় জমা দিতে হবে; তবে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন।



ফেসবুক কর্নার