November 7, 2026, 4:12 pm

১৫ আগস্ট প্রতিশোধ, ৭ নভেম্বর জনসমর্থনের বিপ্লব: জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

 

১৫ আগস্টের ঘটনাকে সামরিক কর্মকর্তাদের অবমূল্যায়ন ও অপমানের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, ওই ঘটনায় সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে ৭ নভেম্বর সিপাহিদের নেতৃত্বে সংঘটিত বিপ্লবে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংহতি জানিয়েছিল।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বক্তব্যে ডা. শফিকুর রহমান ১৯৭২-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তৎকালীন সরকারের বিরুদ্ধে বিরোধী সংগঠন নিষিদ্ধ, রক্ষীবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা প্রদান, বিচারহীনতা ও দমন-পীড়নের অভিযোগ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব পরিস্থিতির ধারাবাহিকতায় ১৫ আগস্টের পটপরিবর্তন ও ৩ নভেম্বরের পাল্টা অভ্যুত্থান ঘটে। পরে ৭ নভেম্বর সিপাহিরা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করলে সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানায়। এ ঘটনাই ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিতি পায়।



ফেসবুক কর্নার