November 7, 2026, 4:27 pm

বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

অভয়নগর প্রতিবেদক

 

অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল সিনথিয়া ইয়াসমিন এবার সিনেমায় অভিনয় করেছেন। তাঁর প্রথম সিনেমার নাম ‘গ্যাপ’। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটিকে নির্মাতার দাবি অনুযায়ী বাংলাদেশের প্রথম এআই সিনেমা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে মীরা চরিত্রে অভিনয় করেছেন সিনথিয়া।

নতুন প্রযুক্তিনির্ভর এই সিনেমায় যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। সিনথিয়া জানান, সিনেমাটির জন্য পাঁচ দিন শুটিং করেছেন। এরপর এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। গল্পটি দর্শকদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও ব্যস্ত রয়েছেন এই শিল্পী। দুই মাধ্যমেই সমানভাবে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে ওটিটিতে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে সালাহউদ্দিন লাভলুর ‘ফুলগাঁও’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিনথিয়া। গত আগস্টে ফ্রান্সের বিভিন্ন স্টেটে ‘মহুয়া পালা’য় মহুয়া চরিত্রে নৃত্য পরিবেশন করে প্রশংসা পান তিনি। সম্প্রতি ‘নৃত্যকলা সম্মাননা ২০২৬’ অর্জন করেছেন এই শিল্পী।



ফেসবুক কর্নার